বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫০ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরে লিফটের নিচ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

logoশেখ রাজীব হাসানশনিবার, ১০ এপ্রিল ২০২১, রাত ৯:১ সময় 0368
ছবি,সংগৃহীত

ছবি,সংগৃহীত

শেখ রাজীব হাসান
গাজীপুরের টঙ্গীতে হালিম গাজী (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। নিহতের স্ত্রী লায়লা বেগম জানান, আমার স্বামী দীর্ঘদিন যাবত টঙ্গী গাজীপুরা কাজী বাড়ি এলাকায় গার্মেন্টসের বর্জিত মালের ব্যবসা করে আসছে। স্থানীয় বিপ্লবের কাছ থেকে একটি ঘর ভাড়া নিয়ে সেখানে গোডাউন মাল ক্রয়-বিক্রয় করতো। বিগত ২ এপ্রিল আমার স্বামীর বোন জামাই আব্দুল জলিল মারা যায়। তারা একই এলাকায় সফিকুল ইসলাম এর বাড়ির ৫ম তলায় ভাড়া থাকতো। বোন জামাইয়ের মৃত্যুতে আমার স্বামী ওই বাসায় থাকতেন। গত ৭ এপ্রিল সেই বাসা থেকে সকাল ৮টার সময় আমাদের ভাড়াটিয়া বাসায় আসার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে বাসায় আসে না। কিছু সময় পরে তার মুঠোফোনে যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়। অনেক খোজাখুজি করে না পেয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরী করি। গতকাল শনিবার সকালে খবর পাই যে, আমার স্বামীর বোনের ভাড়াটিয়া বাড়ির লিফটের নিচ থেকে তার মৃত দেহ উদ্ধার করেছে। খবর পেয়ে সেখানে গিয়ে স্বামীর লাশ সনাক্ত করি। আমার স্বামীর সাথে কারো কোন শত্রুতা নেই। তবে আমার স্বামী ব্যবসায়ীক লেনদেন হিসেবে এলাকার ব্যবসায়ী সেলিমের কাছে ইতিপূর্বে ১১লক্ষ টাকা পাওনা ছিল। সেখান থেকে সেলিম আমাদের কিছু টাকা পরিশোধ করিয়াছে। বাকি টাকা দেই দিচ্ছি বলে বিভিন্ন তালবাহানা করিয়া আসিতেছে। আমার স্বামীকে হত্যা করে লাশ লুকিয়ে রাখার চেষ্টা করেছে বলে মনে করি। যে বা যারা আমার স্বামীর হত্যাকান্ডে জড়িত আছে তদন্ত করে আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবী জানাচ্ছি। এমনি করে কান্নায় বাকরুদ্দ হয়ে পড়েন নিহতের স্ত্রী লায়লা বেগম। নিহত হালিম গাজী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় তোতা মিয়ার বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার সিবগঞ্জ থানার চাপাচিল গ্রামে মৃত মিছির আলী ছেলে। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ ঘটনায় বাড়ির মালিক সফিকুল ইসলাম জানান, আমার বাড়ির ৫ম তলার ভাড়াটিয়া আব্দুল জলিল অসুস্থ্য অবস্থায় ২ এপ্রিল মারা যায়। ঠিক তার পরের দিন ৩ এপ্রিল বাড়ির দারোয়ান তাহের হৃদযন্তেরক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। ৫ম তলার ভাড়াটিয়া আব্দুল জলিলের মৃত্যুতে তার আত্মীয় এই বাসায় থাকতো। গত ৭ এপ্রিল তাকে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরী করেছে বিষয়টি আমি অবগত ছিলাম। গত ৯ এপ্রিল রাতে বাড়ির দারোয়ান লিটন আমাকে জানায় লিফটের ভিতর থেকে দূর্গন্ধ বের হচ্ছে। ১০ এপ্রিল সকাল ১০টার সময় এসে জানায় লিফটের ভিতর একটি মরদেহ পড়ে আছে। এ ঘটনায় আমি স্থানীয় জন প্রতিনিধি কাজী আবুবকরকে অবগত করলে ঘটনাস্থলে থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো: শাহ আলম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিষয়- আইন ও বিচার, অপরাধ, স্বাস্থ্য, উদ্ধার,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর